বিভিন্ন ব্লগ পোস্ট, প্রবন্ধ, ই–মেইল থেকে শুরু করে গবেষণাপত্র ও পত্রিকার কলাম লেখায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ছে।
বর্তমানে অনেক এআই মডেল মানুষের লেখার মতোই সাবলীলভাবে লিখতে পারায় এআইয়ের সহায়তায় লেখা গবেষণাপত্রের দায়বদ্ধতা ও স্বত্বাধিকার নির্ধারণের নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।গত মাসে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই দীর্ঘদিনের জটিল গাণিতিক সমস্যার সমাধান নিয়ে শত শত গবেষণাপত্র প্রকাশ করেছে। গবেষণাপত্রগুলোতে কোনো মানুষের নাম না দিয়ে এআইকে একক লেখক হিসেবে তালিকাভুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
তবে একাধিক গবেষক ও গণিতবিদ জানিয়েছেন, তাঁরা গবেষণাপত্রগুলোর অনেক প্রমাণ বুঝতে পারেননি।
সূত্র: প্রথম আলো