হুমকি দিয়েছিল চীন। কথা রেখেছে তারা। বাস্তবায়ন করেছে সেই হুমকির।রোববার রাতে লা লিগায় রেসিং ও রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখায়নি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি। শুধু সিসিটিভি নয়, দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম মিগুতেও ম্যাচটি প্রচার করা হয়নি। এএফপির সাংবাদিকেরা বিষয়টি নিশ্চিত করেছেন।মাও সে-তুংকে নিয়ে রিয়াল ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের মন্তব্য থেকেই এই সংকটের শুরু।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পের একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে। সেখানে নিজের দেখা সবচেয়ে মজার ইন্টারনেট মিমের কথা বলেন ফরাসি তারকা।এমবাপ্পে জানান, ওই মিমে তাঁর মুখ বসানো হয়েছিল ‘চীনের এক স্বৈরশাসকের’ ছবিতে। সরাসরি নাম না নিলেও মিমটিতে চীনের সাবেক নেতা মাও সে-তুংয়ের ছবি ছিল। এমবাপ্পের এই মন্তব্যে চীনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।
সিসিটিভির তত্ত্বাবধায়ক সংস্থাটি সোমবার লা লিগার সম্প্রচার সাময়িক বন্ধের ঘোষণা দেয়।
সূত্র: প্রথম আলো