সকাল সাতটা। অ্যালার্ম বাজছে। তোমার মনে হবে, কাঁথাটা টেনে আরেকটু ঘুমিয়ে নেই। একই সময়ে কেউ আবার চোখ খুলেই ভাবছে, আর মাত্র পাঁচ মিনিট! কিন্তু পাঁচ মিনিট করে ঘুমাতে থাকলে তো আর স্কুলে যাওয়া হবে না। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠতে হবে, স্কুলের জন্য তৈরি হতে হবে, নাশতা খেতে হবে। তারপর স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে রওনা দিতে হবে। ঘুমঘুম চোখে স্কুলে যাওয়ার এই অভিজ্ঞতা অনেক শিক্ষার্থীরই আছে।
ছুটির দিনে যেখানে সকাল আটটা-নয়টা পর্যন্ত ঘুমানো যায়, স্কুলের দিনে সেখানে এত সকালে ওঠার কী দরকার? স্কুলটা আরেকটু দেরিতে শুরু হলে কী এমন ক্ষতি হতোপ্রশ্নটা খুবই স্বাভাবিক। বাংলাদেশের অনেক স্কুলেই সকাল আটটা বা তার কাছাকাছি সময়ে ক্লাস শুরু হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিও সাধারণত সকালকে কেন্দ্র করেই সাজানো। ২০২৬ সালের সময়সূচি অনুযায়ী, ঢাকার বাইরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয় সকাল নয়টায়।
ঢাকার বিদ্যালয়গুলোতে শীতকালীন সময়ে সকাল আটটা এবং গ্রীষ্মকালীন সময়ে সকাল সাড়ে সাতটায় কার্যক্রম শুরু হওয়ার সময়সূচি রয়েছে।
সূত্র: প্রথম আলো