একসময় পর্দায় তাঁর উপস্থিতি মানেই দর্শকের বাড়তি আগ্রহ। কখনো সাহসী চরিত্রে, কখনো প্রেমে পড়া তরুণী, কখনো সমাজের চোখে অবহেলিত এক নারীর ভূমিকায়—নিজের অভিনয় দিয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি। মাত্র সাত বছর বয়সে অভিনয় শুরু, কৈশোরেই জাতীয় পর্যায়ে পরিচিতি, আর ১৭ বছর বয়সে সেরা অভিনেত্রীর পুরস্কার।
তাঁর জীবনে যেমন ছিল সাফল্যের ঝলমলে অধ্যায়, তেমনি ছিল বিতর্ক, প্রেমের জন্য পরিবারের বিরোধিতা উপেক্ষা করে ঘর ছাড়ার ঘটনা, কিছু অপূর্ণতা ও হারিয়ে যাওয়া সহশিল্পীদের স্মৃতি।তিনি ভারতের হিন্দি সিনেমার আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরে। আজ ১ নভেম্বর তাঁর জন্মদিন। এ উপলক্ষে ফিরে দেখা যাক তাঁর জীবন ও ক্যারিয়ারে। সংগীতের পরিবার, অভিনয়ে হাতেখড়ি ১৯৬৫ সালের ১ নভেম্বর মহারাষ্ট্রের এক সংগীতপ্রিয় পরিবারে জন্ম পদ্মিনীর।
বাবা পণ্ডরীনাথ কোলহাপুরে ছিলেন সংগীতশিল্পী।
সূত্র: প্রথম আলো