ঝালকাঠির কাঠালিয়ায় পূর্বশত্রুতার জেরে একটি ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার দুটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ কাঠালিয়া উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল মুন্সি, তাঁর বড় ভাই উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী জাকির হোসেন মুন্সি ও ছোট ভাই জসিম মুন্সিসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাগানের মালিক মো. মাজেদুল হাসান। তিনি উপজেলার পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা, ঢাকায় থাকেন।ছড়িয়ে পড়া ভিডিও দুটিতে দেখা যায়, জামাল মুন্সি দা হাতে বাগানের বেড়া কাটছেন।
পেছনে তাঁর বড় ভাই জাকির মুন্সিকেও দেখা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ কৈখালী গ্রামে সড়কের পাশে ১১ কাঠা জমিতে বাগানটি গড়ে তোলেন মাজেদুল।
সূত্র: প্রথম আলো