পাবনার জেলা সদরের আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক নেতাসহ দুজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।নিহত দুজন হলেন পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুস সালাম (৫৬) ও তাঁর চাচাতো ভাইয়ের ছেলে রিপন হোসেন (৩৫)।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আবদুস সালাম জেলা সদরের আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রামের বাসিন্দা।
তিনি পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার ছিলেন।কার্যক্রম নিষিদ্ধ পাবনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার প্রথম আলোকে বলেন, আবদুস সালাম সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন।
সূত্র: প্রথম আলো