পেপ গার্দিওলার জায়গায় গত জুনে ম্যানচেস্টার সিটি কোচের দায়িত্ব নেন এনজো মারেসকা। তখন থেকেই খেলোয়াড়দের পেনাল্টি অনুশীলনের বিপক্ষে মত ছিল তাঁর।
কারাবাও কাপে গতকাল রাতে শেষ ষোলোয় ব্রাইটনকে পেনাল্টি শুটআউটে ৪–৩ গোলে হারিয়ে সেই কথাই স্বীকার করলেন সিটি কোচ, ‘সত্যি বলতে, আমি (সিটিতে) আসার পর কখনো পেনাল্টি অনুশীলন করিনি।’কিন্তু ব্রাইটনের বিপক্ষে নির্ধারিত সময়ে ম্যাচটা ২–২ গোলে ড্র হওয়ার পর সেই পেনাল্টি শুটআউটের পরীক্ষাতেই নামতে হয় সিটিকে।
সেটাও হতো না, অর্থাৎ সিটিকে নির্ধারিত সময়ের মধ্যেই হার মেনে বিদায় নিতে হতো যদি না হেরোনিমো রুই দ্বিতীয়ার্ধে নিশ্চিত একটি গোল না বাঁচাতেন।
সূত্র: প্রথম আলো