‘আসুন, নিরাপদ খাদ্য উৎপাদন করি’ স্লোগানে যশোরে ভেজালমুক্ত খেজুরের গুড় উৎপাদনে শপথ নিয়েছেন স্থানীয় গাছিরা।যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় ও যশোর বন্ধুসভার উদ্যোগে ২৫ অক্টোবর বিকেলে সদর উপজেলার ফতেপুর গ্রামের একটি খেজুরবাগানে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’-এর অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
এতে খেজুরের রস ও গুড় উৎপাদনকারী ১৫ জন গাছি অংশ নেন।অনুষ্ঠানে গাছিদের সম্মাননা হিসেবে গলায় উত্তরীয় ও মাথায় ক্যাপ পরিয়ে দেওয়া হয়।
একই সঙ্গে নিরাপদ রস সংগ্রহের জন্য খেজুরগাছের হাঁড়িতে ব্যবহারের জন্য তাঁদের হাতে বিশেষ জাল তুলে দেওয়া হয়, যাতে পাখি বা পোকামাকড় রস নষ্ট করতে না পারে।যশোর বন্ধুসভার একটি ভালো কাজ।গাছিদের ভেজালমুক্ত গুড় উৎপাদনের শপথবাক্য পাঠ করান বন্ধুসভার উপদেষ্টা ও যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোফাজ্জেল হোসেন।শপথ অনুষ্ঠানে মো. মোফাজ্জেল হোসেন বলেন, খেজুরের গুড় যশোরের অন্যতম ঐতিহ্যবাহী জিআই পণ্য।
সূত্র: প্রথম আলো