মাঠে চলেছে তীব্র লড়াই। শেষ দুটি কোয়ার্টার ফাইনালে কোনো দলকেই আলাদা করে একপেশে দাপট দেখাতে দেয়নি প্রতিপক্ষ। ঘামঝরানো এই প্রতিদ্বন্দ্বিতা শেষে কাঙ্ক্ষিত সেমিফাইনালের টিকিট কেটেছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি ও খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি।
দুটি ম্যাচেই ১-০ গোলের ব্যবধানে কষ্টের জয়ে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল ২০২৬-এর শেষ চারে জায়গা করে নেয় তারা।চূড়ান্ত পর্বের টিকিট কাটল কৃষ্ণা-মাছুরার দলসাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ ছিল দারুণ রোমাঞ্চ। দিনের প্রথম অর্থাৎ টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি ও সিলেটের রাগীব–রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি।
প্রথমার্ধে কোনো দলই গোলমুখ খুলতে পারেনি।
সূত্র: প্রথম আলো