চোটের কারণে নেই মুশফিকগতকাল সকালে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তখন ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে। ডান হাতের তর্জনিতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যাওয়া মুশফিক গতকাল আর ব্যাটিংও করেননি। এক্সরে রিপোর্টে গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় কাল রাতে বলা হয়েছিল তিনি একাদশের জন্য বিবেচনায় থাকবেন। তবে শেষ পর্যন্ত তাঁকে রাখা হয়নি। ২০২৪ এর ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেননি মুশফিক।
তখনো চোটের কারণে তিনি দলে ছিলেন না।চোটের কারণে দলে নেই মুশফিকমুশফিকের জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে সাড়ে তিন শ রানের ইনিংস খেলেছেন।
বাংলাদেশ তাদের একাদশ সাজিয়েছে দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তিন স্পিনার নিয়ে।বাংলাদেশ একাদশনাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।টসমিরপুর টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।
সূত্র: প্রথম আলো