আগামী ১১ নভেম্বর প্রতিষ্ঠার ২৮ বছরে পা রাখছে প্রথম আলো বন্ধুসভা। এ উপলক্ষে ১৩ নভেম্বর, শুক্রবার ঢাকা-চাঁদপুর মোহনা-ঢাকা নৌপথে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘এসো মিলি জলধারায় ২.০’ শিরোনামের এ আয়োজনে বন্ধুত্ব, সম্প্রীতি, তারুণ্য ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় উদ্যাপিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী।
এবারের স্লোগান ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’।সারা দেশের জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বন্ধুসভা থেকে অন্তত এক হাজার সক্রিয় বন্ধু, অ্যালামনাই, শুভানুধ্যায়ী, আমন্ত্রিত অতিথি, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। এরই মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক আয়োজন, মতবিনিময় ও নানা অংশগ্রহণমূলক কার্যক্রমে ভরপুর থাকবে পুরো দিন।অনুষ্ঠানে থাকছে আনন্দ আয়োজন, সাংগঠনিক সভা, কর্মশালা, খেলাধুলা ও পুনর্মিলন।
সূত্র: প্রথম আলো