ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণে অনলাইনে আবেদন শুরু হতে যাচ্ছে আগামী ১ নভেম্বর থেকে। আবেদনপ্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সমাবর্তনে অংশ নিতে আগ্রহী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের চারটি ধাপে আবেদন করতে হবে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইট (https://convocation.du.ac.bd) ভিজিট করে আবেদন করতে হবে। অনলাইনে মোট চারটি ধাপে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনকারীদের আগামী ৩০ নভেম্বরের (রাত ১১:৫৯ মিনিট) মধ্যে অবশ্যই প্রথম ধাপ সম্পন্ন করতে হবে। এরপর আগামী ২ ডিসেম্বর (বুধবার) রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সমাবর্তনের পেমেন্ট সম্পন্ন করতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে সভাপতিত্ব করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।
সূত্র: প্রথম আলো