জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আল–মামুন মিয়াকে অপসারণের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে জেলা ছাত্রদল।
গতকাল শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করার ঘটনায় ক্ষোভ জানিয়ে সংগঠনটি এ দাবি তুলেছে।গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদল এ দাবি জানায়।
জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম বিজ্ঞপ্তিটি তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন।ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোলবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যে বারবার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধনের সময় জেলা প্রশাসক নীরব ভূমিকা পালন করেছেন।
সূত্র: প্রথম আলো