জীবনের সব কটা বসন্ত বসের প্রশংসা করতে করতে কেটে গেল। কোনটা সত্যিকারের প্রশংসা আর কোনটা মিথ্যা প্রশংসা, তার পার্থক্য হয়তো অন্য কেউ বুঝতে পারে। কিন্তু প্রশংসার এ ঝুলি আমার কাছে সমান।বস হাঁ করলে বুঝে ফেলি, বসের কী দরকার!এত গভীর মনোযোগ দিয়ে বসের ফোনকল শুনি, মিটিং-কনফারেন্স সামলাই। এসব করে শুধু একটি ফায়দা পাকাপোক্ত করেছি।
সেটা হলো, চাকরি।যখন নতুন শরীরে গরম রক্ত নিয়ে বিভিন্ন কোম্পানিতে ডিগবাজি খেতে খেতে কূলকিনারা পাচ্ছিলাম না, তখন আমার কাছে অমাবস্যার চাঁদ হয়ে ধরা দিলেন আমাদের আনন্দদা।তিনি বললেন, ‘চাকরি হচ্ছে ম্যানেজ করে চলার বিষয়। তুমি বাপু সৎ লোক। মুখের ওপর সত্য কথা বললে তোমার চাকরি থাকবে না। এ জন্যই তো তোমার এত বদলি! খাগড়াছড়ি, বান্দরবান—ওদিকে কি চাকরির সুবাদে যাওয়া হয়েছে?’ আমি বললাম, ‘হ্যাঁ।’আনন্দদা বললেন, ‘বস ইজ অলওয়েজ রাইট!
বস যা বলবেন, সেটাই সঠিক; একেবারে নির্ভেজাল।
সূত্র: প্রথম আলো