পোল্যান্ডের ক্রাকো শহরে একটি উন্মুক্ত চত্বরে গুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। শহরটির ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে সন্দেহভাজন এক ব্যক্তি গাড়ি চালিয়ে ঢুকে যান। এরপর সেখানে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।আহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ সদস্যও আছেন।
তাঁদের একজনের অবস্থা সংকটাপন্ন।পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। তিনি পোল্যান্ডের নাগরিক। ঘটনার সময় তাঁর পরনে সামরিক ইউনিফর্মের মতো পোশাক ছিল। সঙ্গে ‘সামরিক ধাঁচের’ অস্ত্র ছিল।
ওই ব্যক্তির জব্দ করা গাড়িটি থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার হয়েছে।সন্দেহভাজন ওই ব্যক্তি পোল্যান্ডের সামরিক বাহিনীর সদস্য নন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ।
সূত্র: প্রথম আলো