কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের ২০২৬ সালের জুন সেশনের অ্যাডভান্সড সাবসিডিয়ারি (এএস) পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের শিক্ষার্থী সাহিল ওয়াজির মামুন মুগ্ধ।
চারটি বিষয়ে সর্বোচ্চ গ্রেড ‘এ’ অর্জনের পাশাপাশি গণিতে ১০০ শতাংশ পার্সেন্টেজ ইউনিফর্ম মার্ক (পিইউএম) পেয়ে বিশ্বসেরা নম্বর অর্জনের গৌরব লাভ করেছেন।সাহিল ওয়াজির মামুন মুগ্ধ জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত—এই চার বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতিটি বিষয়েই ‘এ’ গ্রেড অর্জন করেছেন।
কেমব্রিজের ফলাফল বিবরণী অনুযায়ী, তাঁর প্রাপ্ত পার্সেন্টেজ ইউনিফর্ম মার্ক (পিইউএম) হলো জীববিজ্ঞানে ৯৬ শতাংশ, রসায়নে ৯৭, পদার্থবিজ্ঞানে ৯৭ এবং গণিতে ১০০ শতাংশ।
সূত্র: প্রথম আলো