সারা দিন পড়াশোনা বা কাজ করে ক্লান্ত লাগছে? কোনো নতুন আইডিয়া বা সৃজনশীল কাজের উপায় খুঁজছ, কিন্তু মাথা কাজ করছে না? তাহলে এ কৌশল তোমার জন্য। একটু বিরতি নিয়ে হাতের মুঠোয় হালকা কিছু ধরে সামান্য সময় ঘুমিয়ে দেখতে পারো।
মাত্র কয়েক সেকেন্ডের এই হালকা ঘুম তোমার মাথায় নতুন বুদ্ধি ও সৃজনশীল আইডিয়া এনে দিতে পারে।হাতে ভারী কিছু নিয়ে ঘুমালে কি আসলেই সৃজনশীলতা বাড়েইন্টারনেটে প্রচলিত আছে, টমাস এডিসন, টেসলা, আইনস্টাইন ও সালভাদর দালির মতো বিখ্যাত মানুষেরা হাতে ভারী কিছু নিয়ে ঘুমাতে যেতেন। ঘুমের সময় হাতে কোনো জিনিস ধরে রাখলে তা যখন মেঝেতে পড়ে শব্দ হতো, তখন তাঁদের ঘুম ভেঙে যেত।
ফলে তাঁদের ঘুমের মধ্যে যে অদ্ভুত সব স্বপ্ন বা অবচেতন মনের ভাবনাগুলো দেখত, সেগুলো পুরোপুরি ভুলে যাওয়ার আগেই মনে রাখতে পারত।
সূত্র: প্রথম আলো