রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে ১১৭ বস্তা সার মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।ওই ব্যক্তির নাম কনক কুমার দত্ত। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের থানাপাড়া এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন। অভিযানের সময় কনক কুমার দত্তের বাড়ি থেকে ৬০ বস্তা এমওপি,৩০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া ও ১২ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় কনক কুমার দত্তের বাড়ি থেকে ১১৭ বস্তা সার উদ্ধার করা হয়।
এর মধ্যে ৬০ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ),৩০ বস্তা ডিএপি (ডাই–অ্যামোনিয়াম ফসফেট), ১৫ বস্তা ইউরিয়া ও ১২ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার।
সূত্র: প্রথম আলো

গাজীপুরে আজ ছুটির দিনে ৭০ শতাংশ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক
পাইকারি বাজারে দাম বাড়ছে চালের, কমছে শীতের সবজির
মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৯ ব্যবসাপ্রতিষ্ঠান
সমবায় ও জাতীয় সংহতির ইসলামি দর্শন
তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২,৭৪১ টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন