মরদেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হবে। বাড়িতে চলছে সেই প্রস্তুতি। এর মধ্যেই ঘরে চুপচাপ বসে কাঁদছেন অর্জুন বণিক। ছেলের কথা জিজ্ঞেস করতেই হু হু করে কেঁদে ওঠেন। জানালেন, ২৬ বছর বয়সী সন্তান অরূপ বণিককে এভাবে হারাতে হবে কখনো স্বপ্নেও ভাবেননি। অর্জুন বণিক চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকার বাসিন্দা। এক সপ্তাহ জ্বরে ভোগার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর ছেলে অরূপ বণিকের।
পরিবারের দাবি, ডেঙ্গুতে অরূপের মৃত্যু হয়েছে। অসুস্থ শরীর নিয়ে ঢাকা থেকে গতকাল বিকেলে বাড়িতে ফেরার এক ঘণ্টা পর মৃত্যু হয় অরূপের। রাত ১১টার দিকে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বই পড়তে খুব ভালোবাসতেন অরূপ। ভালোবাসতেন অন্যদের মধ্যেও বই ছড়িয়ে দিতে। বইয়ের প্রতি এই ভালোবাসা থেকেই আরও দুই বন্ধুকে নিয়ে তাই করোনাকালে গড়ে তুলেছিলেন অনলাইনে বই বিক্রির প্ল্যাটফর্ম ‘বইপাড়া ডটকম’।
এ ছাড়া পরে ঢাকার বাংলাবাজারেও বইয়ের একটি দোকান দিয়েছিলেন তিনি।
সূত্র: প্রথম আলো

কীভাবে বুঝবেন আপনি একই সঙ্গে অন্তর্মুখী ও বহির্মুখী?
৩ হাজার বছর আগে সন্তানকে দেওয়া এক পুণ্যবান বাবার ৯ উপদেশ
প্রতিনিধি পরিষদে ২৬১ ও সিনেটে ৫৬ আসনে জিততে পারেন ডেমোক্র্যাটরা
এআই উদ্ভাবন না করলেই হয়তো ভালো হতো: জিওফ্রি হিন্টন
সাদাপোশাকে তল্লাশির পর দুই পুলিশ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে মারধর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন