চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিদ্যালয়ের পঞ্চম ও সপ্তম শ্রেণির এসব শিক্ষার্থীকে শনাক্ত করা হয়।
শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে পাঠানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে দেয়ালে স্লোগান লেখার বিষয়টি জানতে পারে পুলিশ। পরে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১২টা ১৯ মিনিটের পর সাত শিক্ষার্থী বিদ্যালয়ের বিপরীত পাশের একটি গলিতে প্রবেশ করছে।
তাদের একজন স্প্রে রং দিয়ে বাংলায় ও ইংরেজিতে বিভিন্ন স্লোগান লিখছে।
সূত্র: প্রথম আলো

গাজীপুরে আজ ছুটির দিনে ৭০ শতাংশ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক
পাইকারি বাজারে দাম বাড়ছে চালের, কমছে শীতের সবজির
মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৯ ব্যবসাপ্রতিষ্ঠান
সমবায় ও জাতীয় সংহতির ইসলামি দর্শন
তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২,৭৪১ টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন