advertisement

এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হতে হবে: রাষ্ট্রপতি

এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হতে হবে: রাষ্ট্রপতি
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশকে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারী হিসেবে নয়, বরং এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যে বাংলাদেশ এআই প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি এর উদ্ভাবনেও নেতৃত্ব দেবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই সামিটের আয়োজন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বাসস জানায়, সামিটে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘প্রযুক্তিগত পরিবর্তনের নিষ্ক্রিয় অংশীদার নয়, বরং সক্রিয় অংশীদার হওয়াই হবে আমাদের লক্ষ্য।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকানদের 
পরাজয়ে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় পতন যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় পতন এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা তেল–গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান তেল–গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, 
প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি
advertisement

গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় জামায়াত ‘গুম’ হয়ে গেছে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এরপর সাংবাদিকরা তার বক্তব্য নিতে কুষ্টিয়ার বাড়িতে গেলে, সেখান থেকে জানানো হয়েছে আমির হামজা বাড়িতে নাই! কুষ্টিয়া জামায়াতের আমির কে এম আলী মহসীনও এ বিষয়ে মুখ খুলছেন না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে সারাদেশে নতুন করে এক হাজার ৫৩৫ জন রোগী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও

চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও
বল ব্যাট ঘেষে যাওয়ার সময় চুটকি বাজাতেন ব্রায়ান ডিভাইন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রতারণার কৌশলটা ছিল অভিনব। ব্যাটে বল না লাগলেও চুটকিতে তৈরি করতেন ব্যাটে বল লাগার শব্দ। সেই শব্দে বিভ্রান্ত হয়ে আম্পায়ারও আউট দিয়ে বসতেন। এমনই এক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটার ব্রায়ান ডিভাইন। এবার সেই প্রতারণার শাস্তিও পেলেন তিনি।৩৮ বছর বয়সী ডিভাইনকে দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ।

শুধু তিনি নন, শাস্তি পেয়েছে তাঁর ক্লাব সল্টবার্ন ক্রিকেট ক্লাবের দ্বিতীয় দলও। আগামী মৌসুমে দলটিকে খেলতে হবে তৃতীয় বিভাগে। পাশাপাশি কেটে নেওয়া হয়েছে আগাম ৬০ পয়েন্ট। জরিমানা করা হয়েছে ৩০০ পাউন্ড।সামাজিক যোগাযোগমাধ্যমে ডিভাইনের পরিচিতি ছিল ‘ক্লিকি পন্টিং’ নামে।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের নামের সঙ্গে মিল রেখেই তাঁকে এই নামে ডাকতেন অনেকে।টিসাইড লাইভের বরাত দিয়ে স্কাই স্পোর্টস ও দ্য ইয়র্কশায়ার পোস্ট জানিয়েছে, ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ডিভাইন ক্রিকেট খেলতে পারবেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন