advertisement

সেন্ট মার্টিনে প্রথম রাত ৫০০ পর্যটকের, ‘নীল জলের এমন দ্বীপ মন ভালো করে দেয়’

সেন্ট মার্টিনে প্রথম রাত ৫০০ পর্যটকের, ‘নীল জলের এমন দ্বীপ মন ভালো করে দেয়’
কক্সবাজারের সেন্ট মার্টিনের জেটি ঘাটে জাহাজ থেকে নামার পর পযটকদের ফুল দিয়ে বরণ করা হয়। আজ দুপুরে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রায় ১০ মাসের বিরতির পর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে। মৌসুমের প্রথম দিন আজ বৃহস্পতিবার কক্সবাজার থেকে ৮০০ পর্যটক নিয়ে দ্বীপে পৌঁছায় এমভি বার আউলিয়া। পরিবেশ অধিদপ্তর ও হোটেলমালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ৮০০ পর্যটকের মধ্যে প্রায় ৩০০ জন বেলা সাড়ে তিনটার দিকে একই জাহাজে কক্সবাজার ফিরে যান। বাকি ৫০০ জন দ্বীপের বিভিন্ন হোটেল, রিসোর্ট ও কটেজে রাত কাটাচ্ছেন।

স্বচ্ছ নীল জল, প্রবাল পাথর আর নির্মল বাতাসে মুগ্ধ এসব পর্যটকের জন্য আজ সেন্ট মার্টিনে মৌসুমের প্রথম রাত। বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে ৮০০ পর্যটক নিয়ে যাত্রা শুরু করে এমভি বার আউলিয়া। প্রায় ১২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে পাঁচ ঘণ্টার বেশি সময় পর বেলা সোয়া একটার দিকে জাহাজটি সেন্ট মার্টিন জেটিঘাটে পৌঁছায়।

জাহাজ থেকে পর্যটকেরা নামার পর স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গোপালগঞ্জে স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ৯ শিক্ষার্থী গোপালগঞ্জে স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ৯ শিক্ষার্থী বাংলাদেশের এলডিসি ছাড়ার সময় পেছাল কেন বাংলাদেশের এলডিসি ছাড়ার সময় পেছাল কেন দুর্গম সীমান্তে সাপের কামড়ে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে আনা হলো চট্টগ্রাম সিএমএইচে দুর্গম সীমান্তে সাপের কামড়ে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে আনা হলো চট্টগ্রাম সিএমএইচ... টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু মার্কিন ও জাপানি ব্র্যান্ডের ‘ফুড সাপ্লিমেন্ট’ তৈরি হচ্ছিল রাজশাহীর এক বাড়িতে মার্কিন ও জাপানি ব্র্যান্ডের ‘ফুড সাপ্লিমেন্ট’ তৈরি হচ্ছিল রাজশাহীর এক বাড়িতে
advertisement

রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে

রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে
২০১৬ সালে ইউরোজয়ী পর্তুগাল দলের অধিনায়ক ছিলেন রোনালদো
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কিছু বিদায় আসে একটু পরে, কিন্তু বিদায়ের আভাস মেলে অনেক আগেই। একটা মানুষ তখনো মাঠে নামেন, গোল করেন, জয়ের পর দুই হাত ছড়িয়ে উদ্‌যাপন করেন। গ্যালারি থেকে তাঁর নামে চিৎকার ওঠে। কিন্তু কোথাও একটা সময়ের শেষ হয়ে আসার শব্দ বাজতে থাকে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল-জীবনেও হয়তো সেই শব্দটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। এবার নিজেই জানিয়ে দিলেন, জাতীয় দলের ৭ নম্বর জার্সিটা ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে।

একটা জার্সির সঙ্গে কত স্মৃতি জমা হতে পারে? কত আনন্দ, কত কান্না, কত অপেক্ষা! ২৩ বছর ধরে পর্তুগালের জার্সি গায়ে রোনালদো এসবের সব কটিই দেখেছেন। কিশোর বয়সে যে ছেলেটি জাতীয় দলে এসেছিলেন, তিনি একদিন হয়ে উঠেছেন দেশের সবচেয়ে বড় ফুটবল তারকা। তাঁর পায়ের জাদুতে পর্তুগাল যেমন আনন্দে ভেসেছে, তেমনি তাঁর চোখের জলও দেখেছে পুরো বিশ্ব। ২০০৩ সালের ২০ আগস্ট কাজাখস্তানের বিপক্ষে পর্তুগালের হয়ে অভিষেক হয়েছিল ১৮ বছর বয়সী রোনালদোর।

তখনো তিনি ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে ওঠেননি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জে স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ৯ শিক্ষার্থী

গোপালগঞ্জে স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ৯ শিক্ষার্থী
গোপালগঞ্জ সরকারি জেলা স্কুল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে লোডশেডিংয়ের কারণে টিফিনের পর বিদ্যালয় ছুটি দেন প্রধান শিক্ষক।

এ সময় বিদ্যালয়ের চারতলায় শ্রেণিকক্ষের সামনে করিডরে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন স্লোগান দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে।

ভিডিওটি গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তার নজরে এলে তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর হককে বিষয়টি জানান।প্রধান শিক্ষক জিয়াউর হক বলেন, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাঁকে বিষয়টি জানান এবং ভিডিও দেখান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের এলডিসি ছাড়ার সময় পেছাল কেন

বাংলাদেশের এলডিসি ছাড়ার সময় পেছাল কেন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাংবাদিক শওকত হোসেনের বিশ্লেষণ ও উপস্থাপনায় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা নিতে দেখুন ‘প্রাইম ব্যাংক অর্থনীতি -অনর্থনীতি’

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন