advertisement

শনিবার পোশাক কারখানায় ছুটি দিতে অনুরোধ বিজিএমইএ ও বিকেএমইএর

শনিবার পোশাক কারখানায় ছুটি দিতে অনুরোধ বিজিএমইএ ও বিকেএমইএর
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার তৈরি পোশাক কারখানা ছুটি রাখতে শিল্পমালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।আজ বৃহস্পতিবার এক নোটিশে আগামী শনিবার পোশাক কারখানা ছুটি রাখতে অনুরোধ জানিয়ে নোটিশ জারি করেছে বিজিএমইএ।

এতে বলা হয়, গত মাসে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে আগামী শনিবার বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করার অনুরোধ করা হয়।বিকেএমইএর সদস্য পোশাক কারখানাকেও আগামী শনিবার ছুটি রাখতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও আমাদের শনিবার বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে।’মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহ ধরে শ্রমিকদের আন্দোলন চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তেল–গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান তেল–গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, 
প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা বড় বাজারের জন্মের ইতিহাস জড়িয়ে যে নীলকুঠিতে বড় বাজারের জন্মের ইতিহাস জড়িয়ে যে নীলকুঠিতে ব্যাংক হিসাব জব্দের তালিকায় কারা আছেন ব্যাংক হিসাব জব্দের তালিকায় কারা আছেন
advertisement

রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে

রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে
২০১৬ সালে ইউরোজয়ী পর্তুগাল দলের অধিনায়ক ছিলেন রোনালদো
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কিছু বিদায় আসে একটু পরে, কিন্তু বিদায়ের আভাস মেলে অনেক আগেই। একটা মানুষ তখনো মাঠে নামেন, গোল করেন, জয়ের পর দুই হাত ছড়িয়ে উদ্‌যাপন করেন। গ্যালারি থেকে তাঁর নামে চিৎকার ওঠে। কিন্তু কোথাও একটা সময়ের শেষ হয়ে আসার শব্দ বাজতে থাকে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল-জীবনেও হয়তো সেই শব্দটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। এবার নিজেই জানিয়ে দিলেন, জাতীয় দলের ৭ নম্বর জার্সিটা ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে।

একটা জার্সির সঙ্গে কত স্মৃতি জমা হতে পারে? কত আনন্দ, কত কান্না, কত অপেক্ষা! ২৩ বছর ধরে পর্তুগালের জার্সি গায়ে রোনালদো এসবের সব কটিই দেখেছেন। কিশোর বয়সে যে ছেলেটি জাতীয় দলে এসেছিলেন, তিনি একদিন হয়ে উঠেছেন দেশের সবচেয়ে বড় ফুটবল তারকা। তাঁর পায়ের জাদুতে পর্তুগাল যেমন আনন্দে ভেসেছে, তেমনি তাঁর চোখের জলও দেখেছে পুরো বিশ্ব। ২০০৩ সালের ২০ আগস্ট কাজাখস্তানের বিপক্ষে পর্তুগালের হয়ে অভিষেক হয়েছিল ১৮ বছর বয়সী রোনালদোর।

তখনো তিনি ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে ওঠেননি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জে স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ৯ শিক্ষার্থী

গোপালগঞ্জে স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ৯ শিক্ষার্থী
গোপালগঞ্জ সরকারি জেলা স্কুল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে লোডশেডিংয়ের কারণে টিফিনের পর বিদ্যালয় ছুটি দেন প্রধান শিক্ষক।

এ সময় বিদ্যালয়ের চারতলায় শ্রেণিকক্ষের সামনে করিডরে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন স্লোগান দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে।

ভিডিওটি গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তার নজরে এলে তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর হককে বিষয়টি জানান।প্রধান শিক্ষক জিয়াউর হক বলেন, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাঁকে বিষয়টি জানান এবং ভিডিও দেখান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের এলডিসি ছাড়ার সময় পেছাল কেন

বাংলাদেশের এলডিসি ছাড়ার সময় পেছাল কেন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাংবাদিক শওকত হোসেনের বিশ্লেষণ ও উপস্থাপনায় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা নিতে দেখুন ‘প্রাইম ব্যাংক অর্থনীতি -অনর্থনীতি’

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন