advertisement

ফুলে সাজানো গাড়িতে বিদায়, আপ্লুত অবসরে যাওয়া কলেজশিক্ষক

ফুলে সাজানো গাড়িতে বিদায়, আপ্লুত অবসরে যাওয়া কলেজশিক্ষক
ফুলে সাজানো গাড়িতে টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবদুল হান্নান মিয়াকে বিদায় জানানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে কলেজ চত্বরে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দীর্ঘ ৩১ বছরের শিক্ষকতা–জীবনের ইতি টেনে অবসরে গেলেন টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক সহকারী অধ্যাপক আবদুল হান্নান মিয়া। ফুল দিয়ে সাজানো গাড়িতে তাঁকে বিদায় জানানো হয়েছে। সহকর্মী, শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের ভালোবাসায় এমন বিদায়ে আপ্লুত তিনি। আজ বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে সহকারী অধ্যাপক আবদুল হান্নান মিয়ার আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

কলেজ সূত্রে জানা গেছে, আবদুল হান্নান মিয়ার শেষ কর্মদিবস ছিল গত ১৯ অক্টোবর। তবে ওই সময় দুর্গাপূজা উপলক্ষে কলেজ বন্ধ থাকায় ওই দিন আনুষ্ঠানিকভাবে তাঁকে বিদায় জানানো সম্ভব হয়নি।

পরে আজ বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ তাঁর সম্মানে এ সংবর্ধনার আয়োজন করে।কলেজের অধ্যক্ষ এম এ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী শিক্ষকের ছোট ভাই চিকিৎসক হাফিজুর রহমান, কলেজের উপাধ্যক্ষ এস এম জাকির হোসাইন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এম ওয়াজেদ আলী, মো. ফারুক হোসেন, মুহাম্মদ আবদুল আলীম, আহাম্মদ আলী মিয়া, নজরুল ইসলাম খান ও রফিকুল হক বাদল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দুই যুগের পথচলায় নির্মাণশিল্পে আস্থার নাম আকিজ সিমেন্ট দুই যুগের পথচলায় নির্মাণশিল্পে আস্থার নাম আকিজ সিমেন্ট মধ্যবর্তী নির্বাচনে হারের আগাম সতর্কবার্তা দিলেও শোনেননি ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে হারের আগাম সতর্কবার্তা দিলেও শোনেননি ট্রাম্প বিবাহবিচ্ছেদে বিশ্বজুড়ে বাড়ছে এআইয়ের পরামর্শ নেওয়ার প্রবণতা, পরিণতি কী হচ্ছে? বিবাহবিচ্ছেদে বিশ্বজুড়ে বাড়ছে এআইয়ের পরামর্শ নেওয়ার প্রবণতা, পরিণতি কী হচ্ছে? ৪০ বছরে কে-পপের রানি বোয়া, তিনি জাপানে এত জনপ্রিয় কেন ৪০ বছরে কে-পপের রানি বোয়া, তিনি জাপানে এত জনপ্রিয় কেন সেন্ট মার্টিনে প্রথম রাত ৫০০ পর্যটকের, ‘নীল জলের এমন দ্বীপ মন ভালো করে দেয়’ সেন্ট মার্টিনে প্রথম রাত ৫০০ পর্যটকের, ‘নীল জলের এমন দ্বীপ মন ভালো করে দেয়’
advertisement

ইরানে ‘সংক্ষিপ্ত ও তীব্র’ হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সম্ভাব্য অভিযানটি হবে ‘স্বল্পমেয়াদি ও তীব্র’। হামলার লক্ষ্যবস্তু হিসেবে ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অস্ত্রভান্ডারকে বিবেচনায় রাখা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভুটানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নেমে প্রথমার্ধে গোলশূন্য ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় গিয়ে ভুটানের জালে বল জড়াতে সক্ষম হয় বাংলাদেশ দলের ফুটবলাররা। ৬৯ তম মিনিটে করা গোলে ১-০ ব্যবধানে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হামের উপসর্গে একদিনে ৩ জনের প্রাণহানি

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছালো এক হাজার ১৬৭ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন