advertisement

শ্রমিকদের মজুরি নির্ধারণ করে জানুয়ারি থেকে কার্যকরসহ ১৫ দাবি জামায়াতের

শ্রমিকদের মজুরি নির্ধারণ করে জানুয়ারি থেকে কার্যকরসহ ১৫ দাবি জামায়াতের
রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের জীবনযাত্রার প্রকৃত ব্যয়, মূল্যস্ফীতি ও পরিবারের মৌলিক চাহিদা বিবেচনায় নিয়ে ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে তা কার্যকর করাসহ নবগঠিত মজুরি বোর্ডের কাছে ১৫টি দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়; এটি তার শ্রমের ন্যায্য অধিকার।

শ্রমিকের শ্রম ও উৎপাদনের ওপর দাঁড়িয়ে যে শিল্প ও অর্থনীতি গড়ে উঠেছে, সে শ্রমিকের জীবনমান উপেক্ষা করে শিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়।মজুরি বোর্ডের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলে জামায়াত সেক্রেটারি বলেন, সরকারের পক্ষ থেকে নিরপেক্ষ মজুরি বোর্ড গঠন করার কথা বলা হয়েছে। কিন্তু সেখানে জাতীয় শ্রমিক দলের নেতা ও ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে রাখা হয়েছে।

অথচ বিরোধী দলের শ্রমিকসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাউকে এ বোর্ডে রাখা হয়নি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও এহসানুল মাহবুব...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিক্ষক নিয়োগ দেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রথমার্ধে ভুটানের বিপক্ষে গোল নেই, গোছানো ফুটবলও নেই বাংলাদেশের প্রথমার্ধে ভুটানের বিপক্ষে গোল নেই, গোছানো ফুটবলও নেই বাংলাদেশের ভিডিও করা দেখে সাংবাদিকের ফোন কেড়ে নেন পরীমনি ভিডিও করা দেখে সাংবাদিকের ফোন কেড়ে নেন পরীমনি কুবিতে প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াড, শুরু শুক্রবার কুবিতে প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াড, শুরু শুক্রবার সৌদি আরবের রাস্তায় রামায়ণের পোস্টার, বিতর্কের ঝড় সৌদি আরবের রাস্তায় রামায়ণের পোস্টার, বিতর্কের ঝড়
advertisement

শিক্ষক নিয়োগ দেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২টি পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ৩০ অক্টোবর সকাল ৯টায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথমার্ধে ভুটানের বিপক্ষে গোল নেই, গোছানো ফুটবলও নেই বাংলাদেশের

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচের প্রথমার্ধেই হতাশ করেছে স্বাগতিকরা। ভুটানের বিপক্ষে বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনের দ্বিতীয় ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভিডিও করা দেখে সাংবাদিকের ফোন কেড়ে নেন পরীমনি

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আদালত থেকে জামিন নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া ও ভিডিও ধারণের ট্রাইপড ভাঙচুরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন