advertisement

টরন্টোতে ফুড ডেলিভারি চালকদের বিক্ষোভ, ন্যায্য মজুরি ও কাজের পরিবেশের দাবি

টরন্টোতে ফুড ডেলিভারি চালকদের বিক্ষোভ, ন্যায্য মজুরি ও কাজের পরিবেশের দাবি
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কানাডার টরন্টোয় ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও কাজের জায়গায় মানবিক মর্যাদার দাবিতে রাস্তায় নেমেছিলেন শত শত ফুড ডেলিভারি চালক। ২ নভেম্বর ডাউনটাউন টরন্টোর নাথান ফিলিপস স্কয়ারে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে বেশ কিছু কানাডায় বসবাসরত অনেক বাংলাদেশিকে দেখা যায়।ডেলিভারি ড্রাইভার্স ইউনাইটেড নামের একটি নতুন সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনটিতে উবার ইটস (Uber Eats), স্কিপ (Skip) এবং ডোরড্যাশ (DoorDash)-এর মতো জনপ্রিয় অ্যাপ–ভিত্তিক ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে কর্মরত নয় শর বেশি চালক রয়েছেন।সমাবেশে অংশ নেওয়া আমীর আলী নামের এক চালক নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টাই আমাদের রাস্তায় কাটাতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিকূল ট্রাফিক ও আবহাওয়ার মধ্য দিয়ে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিই, অথচ সেই তুলনায় আমাদের আয় একেবারেই অপ্রতুল।

আমি নিজে ৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৪৫ মিনিটে একটি অর্ডার ডেলিভারি করে মাত্র ৩ ডলার পেয়েছি।’সমাবেশ শেষে চালকেরা তাঁদের বিভিন্ন দাবিসংবলিত একটি স্মারকলিপি নিয়ে ব্লুর এবং চার্চ স্ট্রিটে অবস্থিত উবার কানাডার সদর দপ্তরে যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে রদবদলের গুঞ্জন নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে রদবদলের গুঞ্জন বাংলাদেশসহ বিভিন্ন দেশে জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ: জাতিসংঘ বাংলাদেশসহ বিভিন্ন দেশে জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ: জাতিসংঘ নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে রদবদলের গুঞ্জন নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে রদবদলের গুঞ্জন হারের পর ট্রাম্পের সঙ্গে ভ্যান্সের কি দূরত্ব তৈরি হলো? হারের পর ট্রাম্পের সঙ্গে ভ্যান্সের কি দূরত্ব তৈরি হলো? নেতানিয়াহুকে কি যেতেই হচ্ছে, আরব দলগুলোর সমর্থনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট নেতানিয়াহুকে কি যেতেই হচ্ছে, আরব দলগুলোর সমর্থনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আ...
advertisement

জাপান-কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন ঢাবি উপাচার্য

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাপান ও দক্ষিণ কোরিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সফরকালে জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক সই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ২০২৭-২৮ সেশনের জন্য নির্বাচিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শপথ নিয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নেন হাসান মাহমুদ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে কখনো কখনো একজন বোলারই হয়ে ওঠেন পুরো দলের আশা। সতীর্থদের ব্যর্থতা, প্রতিপক্ষের দাপট, উইকেটের চরিত্র, সবকিছুর সঙ্গে একা লড়াই করেন তিনি। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে সেই কাজটাই করলেন হাসান মাহমুদ।প্রথম দিন ৪ উইকেটে ২৩৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ক্যারিবীয়দের প্রথম ইনিংস ৩৫৬ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। তাতে সবচেয়ে বড় অবদান হাসানের। একাই নিয়েছেন ৬ উইকেট।

তাঁর বোলিংয়েই ম্যাচে ফিরেছে বাংলাদেশ। গতকাল শেষ বিকেলের হতাশা নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। পুরোনো বলে খুব একটা সুবিধা করতে পারছিলেন না বোলাররা। নতুন বল হাতে পাওয়ার পরই অবশ্য দৃশ্যপট বদলে দেন হাসান।শুরুটা আমির জাঙ্গুকে দিয়ে। আগের দিনই সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান ২১২ বল খেলে ফেলেছিলেন। অথচ হাসানের বলে ব্যাট না চালিয়ে ছেড়ে দিতে গিয়ে বোল্ড! পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন রোস্টন চেজ।

হাসানের সামনে তখন হ্যাটট্রিকের সুযোগ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন