রাজধানীতে নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
রাজধানীতে নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
অস্ট্রেলিয়া, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের পর এবার ঘরের মাটিতেও ইনিংসে ফাইফার পেলেন হাসান মাহমুদ। টেস্টে এটি তার পঞ্চম ফাইফার। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনের ছয়তলার একটি কক্ষের সামনে কয়েক জোড়া জুতা। পাশে রাখা ময়লার ঝুড়ি। দরজায় নক করতেই এক নারী দরজা খুলে দেন। ভেতরে দেখা যায়, কক্ষটিতে বসবাসের ব্যবস্থা করা হয়েছে। চারদিকে মেলে রাখা কাপড়চোপড়। খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক গাড়িচালক।
একাডেমির গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক ভবনে বাইরের একজন ব্যক্তির পরিবার নিয়ে থাকার বিষয়টি কর্তৃপক্ষের অজানা নয়। বরং বিষয়টি জানার পর মহাপরিচালক কক্ষটি খালি করার নির্দেশ দিয়েছিলেন। এরপরও সেখানে বসবাস অব্যাহত আছে। তবে প্রশাসনিক ভবনের একটি কক্ষে পরিবার নিয়ে থাকার অনুমতি কে দিয়েছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কেউ স্পষ্ট করে কিছু বলতে পারেননি। ৫ নভেম্বর ওই কক্ষে বসবাসকারী নারীর সঙ্গে কথা হয় প্রথম আলোর।
তিনি বলেন, পরিবার নিয়ে তাঁরা সেখানে তিন মাস ধরে বসবাস করছেন।
সূত্র: প্রথম আলো
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের গলিতে একটি দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় ছয় ছাত্রীর লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। তাদের দাবি, ‘ইয়ার্কির (মজার) ছলে’ তারা দেয়ালে এসব লিখেছে। তবে স্কুল কর্তৃপক্ষ বলছে, তাদের শরীরী ভাষা তেমনটা ছিল না।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে কয়েকজন ছাত্রীর ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
গতকাল বৃহস্পতিবারের এ ঘটনার ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন ও সপ্তম শ্রেণির চারজন ছাত্রীকে শনাক্ত করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন