গতকাল সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে পা রাখতেই টের পাওয়া গেল টুর্নামেন্টের আবহ। মাঠের চারপাশে চলছে ইলেকট্রনিক বিলবোর্ড বসানোর কাজ। এক প্রান্তে গায়ক সঞ্জয়ের নাচ-গানের মহড়া মাত্র শেষ হয়েছে। মাঠও খেলার জন্য পুরোপুরি তৈরি। সব প্রস্তুতি শেষে আজ ঢাকায় পর্দা উঠছে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের।
১৯৯৩ সালে পাকিস্তানে প্রথম আয়োজিত হওয়ার পর থেকে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত সাফের ৩৩ বছরের ইতিহাসে ১৪টি আসরের ৯টিতেই শিরোপা জিতেছে ভারত। মালদ্বীপ দুবার এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান একবার করে শিরোপার স্বাদ পেয়েছে। তবে ২০১৩ সালের চ্যাম্পিয়ন আফগানিস্তান ২০১৮ থেকে সাফে না থাকায় টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা কিছুটা কমে যায়।
প্রতিদ্বন্দ্বিতা ফেরাতে ২০২৩ আসরে অতিথি দল হিসেবে কুয়েত ও লেবাননকে আনা হলেও ভারতকে রোখা যায়নি।
সূত্র: প্রথম আলো

৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান
গ্যালারিতে শিক্ষাসফরে একজনের মুখে ‘হাসান’, বাকিদের মুখে ‘উইকেট’
টাইমড আউট: নাজমুল–সাকিবের বিতর্কিত কাণ্ডে আজ নড়েচড়ে বসেছিল ক্রিকেট–বিশ্ব
ক্রিকেটের আলোচিত পাঁচ আম্পায়ার, যাঁদের ভুল সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা হয়
৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন