advertisement

বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত

ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১ নম্বর বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান-১ পদে দায়িত্বপ্রাপ্ত আজিজুল হককে বাদ দিয়ে নতুন প্যানেল চেয়ারম্যান অনুমোদনের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সঞ্চয়পত্রেই কি বেশি মুনাফা, আর কিসে কত? সঞ্চয়পত্রেই কি বেশি মুনাফা, আর কিসে কত? ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব কে পাচ্ছেন, জানা যাবে আগামী রোববার ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব কে পাচ্ছেন, জানা যাবে আগামী রোববার স্কুল ব্যাংকিং কী, হিসাব খুলতে প্রয়োজন যেসব কাগজপত্র স্কুল ব্যাংকিং কী, হিসাব খুলতে প্রয়োজন যেসব কাগজপত্র অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের মহড়া অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের মহড়া হাসান মাহমুদের ফাইফার, প্রথম সেশনে বাংলাদেশের বোলারদের দাপট হাসান মাহমুদের ফাইফার, প্রথম সেশনে বাংলাদেশের বোলারদের দাপট
advertisement

অনুশাসন বনাম প্রশ্রয়: সন্তানের সঠিক বিকাশের পথ কোনটি

অনুশাসন বনাম প্রশ্রয়: সন্তানের সঠিক বিকাশের পথ কোনটি
মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২ আগস্ট প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ।

উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।সভায় ডা. মেখলা সরকার প্যারেন্টিং বা সন্তান লালন-পালনের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত দিকনির্দেশনা দেন। তিনি প্যারেন্টিংয়ের তিনটি ধরন ও সেগুলির প্রভাব নিয়ে আলোচনা করেন।

যেমন- কঠোর অনুশাসন: সন্তানকে সারাক্ষণ ভয়ে ও শাসনে রাখলে তার নিজস্ব মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং সে তার সৃজনশীলতা হারাতে পারে।অতিরিক্ত প্রশ্রয়: সন্তানকে সবকিছুতে অতিরিক্ত ছাড় দিলে তারা জীবনের আসল চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে শেখে না এবং তাদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়।সম্পূর্ণ স্বাধীনতা বা উদাসীনতা: সন্তানের খোঁজখবর না রেখে তাকে সম্পূর্ণ ছেড়ে দিলে সে ভবিষ্যৎ সংকট বা প্রতিকূল পরিস্থিতি সামলানোর দক্ষতা অর্জন করতে পারে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যাঁর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল

যাঁর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসলামি ইতিহাসে লক্ষাধিক সাহাবির মধ্যে এমন কয়েকজন রয়েছেন, যাঁদের মর্যাদা আল্লাহ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁদেরই একজন হলেন মদিনার আনসার সাহাবিদের অন্যতম শ্রেষ্ঠ নেতা হজরত সাদ ইবনে মুয়াজ (রা.)।তাঁর মৃত্যুর পর এমন এক অভাবনীয় ঘটনা ঘটেছিল, যা অন্য কোনো সাহাবির ক্ষেত্রে শোনা যায় না। তাঁর মৃত্যুতে স্বয়ং মহান আল্লাহর আরশ কেঁপে উঠেছিল।

মাত্র ছয় থেকে সাত বছরের ইসলামি জীবনে তিনি এমন কী অসামান্য ত্যাগ স্বীকার করেছিলেন, যার কারণে আসমানি জগতে এই তোলপাড় সৃষ্টি হয়েছিল?আল্লাহর আরশ কেঁপে ওঠার হাদিস মহানবী (সা.) সুস্পষ্ট ভাষায় সাদ ইবনে মুয়াজের এই অতুলনীয় মর্যাদার কথা ঘোষণা করেছেন।

সাহাবি জাবের (রা.) বলেন, নবীজি বলেছেন, ‘সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে দয়াময় আল্লাহর আরশ কেঁপে উঠেছে।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৮০৩)ইমাম নববি (রহ.) এই হাদিসের চমৎকার ব্যাখ্যা দিয়ে লিখেছেন, আল্লাহর আরশ কেঁপে ওঠার মানে হলো, সাদের আত্মাকে স্বাগত জানানোর জন্য আরশ বহনকারী ফেরেশতারা আনন্দে উদ্বেলিত হয়েছিলেন এবং তাঁর আগমনে আসমানি জগতে এক বিশাল আনন্দোৎসবের সৃষ্টি হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সারা দিন রিল দেখতে হবে, লোক খুঁজছে ভারতীয় প্রতিষ্ঠান

সারা দিন রিল দেখতে হবে, লোক খুঁজছে ভারতীয় প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঘণ্টার পর ঘণ্টা রিল দেখতে দেখতে বাসায় কখনো বকা খেয়েছেন? ‘সারা দিন ফোন নিয়ে বসে থাকিস, এতে কী হবে?’ এমন কথা অনেকেই শুনেছেন। এবার ভারতের একটি প্রতিষ্ঠান বলছে, এই অভ্যাস দিয়েই চাকরি পাওয়া সম্ভব।রাজস্থানের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লিশ দীপাবলির সময় এক অদ্ভুত পদে লোক নিচ্ছে।

কাজটি হলো সারা দিন ইনস্টাগ্রামে রিল দেখা এবং কোন কনটেন্ট ট্রেন্ডিংয়ে আছে বা ভাইরাল হচ্ছে, তার খবর জানানো।‘আমরা একজন ডুমস্ক্রোলার খুঁজছি’প্রতিষ্ঠানটির কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দিয়েছেন।

তাতে এক ব্যক্তি বলেছেন, যাঁরা সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালোবাসেন, তাঁদের সেই শখের জন্যই বেতন দিতে চায় প্রতিষ্ঠানটি।তাঁর ভাষ্য, ‘আমরা এমন একজন ডুমস্ক্রোলার খুঁজছি, যিনি সারা দিন বসে রিল স্ক্রল করবেন এবং ইনস্টাগ্রামে কী ভাইরাল হচ্ছে, তা সবাইকে জানাবেন।’‘ডুমস্ক্রোলিং’ শব্দটি সাধারণত অনবরত ফোনের পর্দায় আঙুল বুলিয়ে যাওয়ার অভ্যাসকে বোঝায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন