advertisement

বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত

বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন। ইরান দূতাবাস, ঢাকা। ৪ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশসহ অন্য কোনো দেশে জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সরাসরি কোনো ভূমিকা রাখতে পারে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি।

বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত দাবি করেন, হরমুজ প্রণালিতে যেসব হামলার ঘটনা ঘটছে, সেগুলোর সঙ্গে ইরানের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে সমঝোতা মানে আত্মসমর্পণ বলে মন্তব্য করেন জলিল রাহিমি। তিনি বলেন, সমঝোতার নামে আত্মসমর্পণ মেনে নেবে না ইরান।

সংঘাতের তৃতীয় দফায় পারমাণবিক হামলার আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, এ ধরনের হামলা হলে ইরান পাল্টা জবাব দেবে।ইরানি রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল হারলেও ইরান ইস্যুতে দেশটির নীতিতে পরিবর্তন আসবে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত প্রথম আলো শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত প্রথম আলো প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা মধ্যরাতে ছেড়ে দেওয়া হলো রাজীব ঘোষকে, ইকবাল সোবহান জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার মধ্যরাতে ছেড়ে দেওয়া হলো রাজীব ঘোষকে, ইকবাল সোবহান জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের
advertisement

লিভারপুলের দুঃস্বপ্নের রাত, দুইবার এগিয়েও তুরস্কের ক্লাবের কাছে হার

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কোটি পাউন্ডের বেঞ্চও ইস্তাম্বুলে লিভারপুলের বিপর্যয় ঠেকাতে পারেনি। ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ফেনেরবাচের কাছে ৩-২ গোলে হেরেছে ইংলিশ ক্লাবটি। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের রেকর্ডও হারালো লিভারপু...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোংলায় দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রধানমন্ত্রী আজ (বৃহস্পতিবার) বাগেরহাট ও খুলনা জেলা সফর করবেন। সফরকালে তিনি বাগেরহাটের মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল বুধবার তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ। একসময় ট্রাম্প প্রশাসনের পক্ষে ইরানের সঙ্গে সমঝোতা প্রচেষ্টার প্রধান মুখ ছিলেন জেডি ভ্যান্স।

তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এখন তিনি এই অজনপ্রিয় যুদ্ধ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে মিলে ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন, তখন থেকেই এ যুদ্ধের বিষয়ে সংশয়ী ছিলেন ভ্যান্স।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভ্যান্স বলেন, ‘আমাদের পরাজয়ের প্রকৃত কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট। আমরা হেরেছি যুদ্ধের কারণে।

প্রেসিডেন্ট নিজেও গত রাতে তা বলেছেন।’ভ্যান্স আরও বলেন, ‘কেউ যদি মনে করেন এই যুদ্ধের জন্য নির্বাচনে হারা বা আগামী ছয় বছর সিনেটের ক্ষমতা হারানো ঠিক ছিল, তবে তাঁরা সে যুক্তি দিতেই পারেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন