advertisement

বিশাল ব্রেক নিয়ে ফিরেছেন বলিউডের আবেদনময়ী মার্কিন সুন্দরী, সাম্প্রতিক ১০ লুকে উষ্ণতা ছড়াচ্ছেন ইন্সটাগ্রামে

বিশাল ব্রেক নিয়ে ফিরেছেন বলিউডের আবেদনময়ী মার্কিন সুন্দরী, সাম্প্রতিক ১০ লুকে উষ্ণতা ছড়াচ্ছেন ইন্সটাগ্রামে
রূপালি চেইনের স্ট্র্যাপ দেওয়া কাউল নেকের কালো ভেলভেটের ড্রেসের সঙ্গে কালো বনেত হ্যাট আর নেটের গ্লাভস দেখা যাচ্ছে । সেই সঙ্গে আছে গলায় পান্না ও সাদা পাথরের কয়েক লেয়ারের নেকপিস
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বলিউডের আবেদনময়ী মার্কিন সুন্দরীকে বহুদিন দেখা যায়নি পর্দায়। বিটাউনে পা রাখার আগে নিজের দেশে মডেলিং করেছেন নার্গিস ফাখরি। তাঁর বিগ ব্রেক হয় ২০২২ সালে রণবীর কাপুরের বিপরীতে রকস্টার সিনেমায়। এরপর কিছুদিন অল্প কিছু ঝলক দেখিয়ে বিশাল ব্রেক নিয়ে আবার ফিরেছেন তিনি। নানা লুকে উষ্ণতা ছড়াচ্ছেন ইন্সটাগ্রামে।রূপালি চেইনের স্ট্র্যাপ দেওয়া কাউল নেকের কালো ভেলভেটের ড্রেসের সঙ্গে কালো বনেত হ্যাট আর নেটের গ্লাভস দেখা যাচ্ছে ।

সেই সঙ্গে আছে গলায় পান্না ও সাদা পাথরের কয়েক লেয়ারের নেকপিস দেশি লুকে প্যাস্টেল মভ শাড়িতে নার্গিস। চুলের লম্বা গাজরা আর স্ট্র্যাপলেস ব্লাউজের সঙ্গে দেখা যাচ্ছে অ্যান্টিক জুয়েলারি। ড্রেপ ডিজাইনের ওয়ান শোল্ডার প্যাস্টেল মিন্ট-অলিভ গাউনে নার্গিস। পায়ে গোল্ডেন মল। বব কাট চুলে পরিপাটি লুকে নার্গিস পরেছেন স্ট্র্যাপলেস ডিপনেক সাদা গাউন আর হীরার এক লহরের নেকপিস ও ব্রেসলেট।

ওয়েট হেয়ার, ওভারসাইজড কোট আর কালো নেটের টাইটসে নার্গিস।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা দাবি, সেনা আইনে ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা দাবি, সেনা আইনে ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু প্রথম আলোর, তা ছাড়িয়ে গেছে: ম তামিম যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু প্রথম আলোর, তা ছাড়িয়ে গেছে: ম তামিম যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু প্রথম আলোর, তা ছাড়িয়ে গেছে: ম তামিম যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু প্রথম আলোর, তা ছাড়িয়ে গেছে: ম তামিম অন্তর্বাসে এনেছিলেন ১২ কেজি সোনা, ধরা পড়ে কারাগারে দুই চীনা নাগরিক অন্তর্বাসে এনেছিলেন ১২ কেজি সোনা, ধরা পড়ে কারাগারে দুই চীনা নাগরিক সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১৩১ বার সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১৩১ বার
advertisement

সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা দাবি, সেনা আইনে ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা দাবি, সেনা আইনে ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীকে মারধর করে চাঁদা আদায়ের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত দুই সেনাসদস্যকে সেনা আইনে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সূত্র।

দণ্ডপ্রাপ্ত সেনাসদস্যরা হলেন সার্জেন্ট আল মামুন (৩৯) ও ল্যান্স করপোরাল মো. নুরুজ্জামান (৩১)।সেনা সূত্র জানায়, গত ২৪ অক্টোবর মোহাম্মদপুরের এক মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদাবাজির জন্য আটকে রাখার ঘটনায় ডিজিএফআইয়ের সার্জেন্ট আল মামুন, ল্যান্স করপোরাল নুরুজ্জামানসহ ছয়জনকে আটক করা হয়।

মোহাম্মদপুর থানায় ওই ব্যবসায়ীর করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানোর পর ডিজিএফআইয়ের এই দুই সেনাসদস্য আল মামুন ও নুরুজ্জামানকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু প্রথম আলোর, তা ছাড়িয়ে গেছে: ম তামিম

যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু প্রথম আলোর, তা ছাড়িয়ে গেছে: ম তামিম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য ম তামিম বলেন, প্রথম আলো যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছিল, তা শুধু পূরণই করেনি, তার চেয়েও বেশি করেছে। ৪ নভেম্বর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। বিস্তারিত ভিডিওতে…https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ze-prtisruti-diye-zatra-suru-prthm-alor-ta-chariye-geche-m-tamim

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন