প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’-এর অংশ হিসেবে স্কুলশিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে ঝালকাঠি বন্ধুসভা।
৩ নভেম্বর বেলা ১১টায় ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নদীভাঙন এলাকার দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।এ বিষয়ে ঝালকাঠি বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গাছ লাগানোর বিকল্প নেই।
তবে শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো বাঁচিয়ে রাখাও জরুরি।
সূত্র: প্রথম আলো

আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো
ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে
ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল
চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন