advertisement

ফতুল্লায় শ্রমিক-পুলিশ পাল্টা–পাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

ফতুল্লায় শ্রমিক-পুলিশ পাল্টা–পাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।শ্রমিকেরা হাজীগঞ্জ- পোস্ট অফিস সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকজন শ্রমিককে আটক করেছে পুলিশ।

সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ফতুল্লার কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার, লিবার্টিসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনতে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরে তারা হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কের কাঠেরপুল এলাকায় বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা দাবি, সেনা আইনে ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা দাবি, সেনা আইনে ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু প্রথম আলোর, তা ছাড়িয়ে গেছে: ম তামিম যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু প্রথম আলোর, তা ছাড়িয়ে গেছে: ম তামিম যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু প্রথম আলোর, তা ছাড়িয়ে গেছে: ম তামিম যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু প্রথম আলোর, তা ছাড়িয়ে গেছে: ম তামিম অন্তর্বাসে এনেছিলেন ১২ কেজি সোনা, ধরা পড়ে কারাগারে দুই চীনা নাগরিক অন্তর্বাসে এনেছিলেন ১২ কেজি সোনা, ধরা পড়ে কারাগারে দুই চীনা নাগরিক সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১৩১ বার সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১৩১ বার
advertisement

সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা দাবি, সেনা আইনে ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা দাবি, সেনা আইনে ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীকে মারধর করে চাঁদা আদায়ের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত দুই সেনাসদস্যকে সেনা আইনে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সূত্র।

দণ্ডপ্রাপ্ত সেনাসদস্যরা হলেন সার্জেন্ট আল মামুন (৩৯) ও ল্যান্স করপোরাল মো. নুরুজ্জামান (৩১)।সেনা সূত্র জানায়, গত ২৪ অক্টোবর মোহাম্মদপুরের এক মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদাবাজির জন্য আটকে রাখার ঘটনায় ডিজিএফআইয়ের সার্জেন্ট আল মামুন, ল্যান্স করপোরাল নুরুজ্জামানসহ ছয়জনকে আটক করা হয়।

মোহাম্মদপুর থানায় ওই ব্যবসায়ীর করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানোর পর ডিজিএফআইয়ের এই দুই সেনাসদস্য আল মামুন ও নুরুজ্জামানকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু প্রথম আলোর, তা ছাড়িয়ে গেছে: ম তামিম

যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু প্রথম আলোর, তা ছাড়িয়ে গেছে: ম তামিম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য ম তামিম বলেন, প্রথম আলো যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছিল, তা শুধু পূরণই করেনি, তার চেয়েও বেশি করেছে। ৪ নভেম্বর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। বিস্তারিত ভিডিওতে…https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ze-prtisruti-diye-zatra-suru-prthm-alor-ta-chariye-geche-m-tamim

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন