সিলেটের ভেন্যুটা কি বাংলাদেশের জন্য পয়া? উত্তরটা একটু জটিলই। এই মাঠে এখন পর্যন্ত ছয় টেস্ট খেলে জয় ও পরাজয় সমান তিনটি করে। কিন্তু হিসাবটা শুধু সংখ্যা দিয়ে বুঝতে গেলে ভুল হবে। কারণ, যে মাঠে জিম্বাবুয়ের কাছে দুবার হেরেছে বাংলাদেশ, সেই মাঠেই আবার হারিয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে।হারের স্মৃতিগুলো এখন কিছুটা পুরোনো। বাংলাদেশের কাছে বরং বেশি তরতাজা পাকিস্তানকে হারানোর স্মৃতি।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে সেই স্মৃতিই অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশের। এর ব্যতিক্রম হলে অপেক্ষা করছে বড় বিপদ।বড় আশা নিয়ে শুরু করা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে হেরেছে বাংলাদেশ। শুধু হার নয়, যেভাবে হেরেছে, সেটিও ছিল হতাশার। এবার সিলেটেও হারলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হতে হবে।
সাম্প্রতিক সময়ে ঘুরে দাঁড়াতে শুরু করা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্যও সেটি হবে বড় ধাক্কা।সেই বিপদ এড়াতে বাংলাদেশের সবচেয়ে ভালো গন্তব্য হতে পারে সিলেটই।
সূত্র: প্রথম আলো

৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান
গ্যালারিতে শিক্ষাসফরে একজনের মুখে ‘হাসান’, বাকিদের মুখে ‘উইকেট’
টাইমড আউট: নাজমুল–সাকিবের বিতর্কিত কাণ্ডে আজ নড়েচড়ে বসেছিল ক্রিকেট–বিশ্ব
ক্রিকেটের আলোচিত পাঁচ আম্পায়ার, যাঁদের ভুল সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা হয়
৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন