advertisement

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল কারাগারে

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল কারাগারে
দুদক জানিয়েছে, ‘ফাঁদ অভিযানে’ এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় আজ মঙ্গলবার ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করা হয়
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে (৫১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে আজ মঙ্গলবার সকালে আসাদুলকে গ্রেপ্তার করে। পরে সন্ধ্যায় তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে দুদক।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ। ওই আবেদনে বলা হয়, আসাদুল ইসলাম লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার হিসেবে কর্মরত।

এক ব্যক্তির কাছ থেকে ঘুষ দাবির অভিযোগে দুদক ফাঁদ অভিযান পরিচালনা করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সংসারের খরচ বাড়ছে, সঞ্চয় ধরে রাখবেন যেভাবে সংসারের খরচ বাড়ছে, সঞ্চয় ধরে রাখবেন যেভাবে বেসিক ব্যাংক কেলেঙ্কারি: আটলান্টিকের ওপার থেকে যা বললেন বাচ্চু বেসিক ব্যাংক কেলেঙ্কারি: আটলান্টিকের ওপার থেকে যা বললেন বাচ্চু এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ প্রযুক্তির জগৎ ছেড়ে আনার চাষ, বদলে গেল শিবলীর জীবন প্রযুক্তির জগৎ ছেড়ে আনার চাষ, বদলে গেল শিবলীর জীবন বাংলা কিউআর কী? ব্যবহারে কী সুবিধা? বাংলা কিউআর কী? ব্যবহারে কী সুবিধা?
advertisement

সৌরবিদ্যুৎ খাতে দক্ষ কর্মীর চাহিদা, প্রশিক্ষণ নিয়েই ৮৯ শতাংশের চাকরি

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশে সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থাপন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক পেশাগত প্রশিক্ষণ এবং কর্মসংস্থান নিয়ে কাজ করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা সংস্থা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। সংস্থাটির অধীনে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পল্লবীতে ককটেল বিস্ফোরণে রমজানের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় রমজান ওরফে বাপন (২১) নামে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের এক কর্মী দগ্ধ হয়েছেন। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ, বললেন ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এনসিপির কয়েকজন নেতার সঙ্গে প্লেনের ভেতর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আপা আসবে তাই চলে যাচ্ছি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন