কল্পবিজ্ঞানের মতো শোনালেও দীর্ঘদিন ধরেই মানুষের মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করার কাজ করছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউরালিংক। ইতিমধ্যে ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস (বিসিআইএস) প্রযুক্তির তারহীন চিপ তৈরির পাশাপাশি সেগুলো একাধিক গুরুতর স্নায়বিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মাথায় বসিয়ে সফলও হয়েছে প্রতিষ্ঠানটি।
এবার ‘টেলিপ্যাথি’ ও ‘ব্লাইন্ডসাইট’ নামের ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস প্রযুক্তিনির্ভর তারহীন চিপ বাজারে আনতে যাচ্ছে নিউরালিংক।টেলিপ্যাথি চিপের সাহায্যে শুধু চিন্তার মাধ্যমে দূর থেকে কম্পিউটার নিয়ন্ত্রণ করার পাশাপাশি নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যাবে। অন্যদিকে ব্লাইন্ডসাইট চিপের মাধ্যমে দৃষ্টিহীন ব্যক্তিরা আবার দেখতে পারবেন। ইলন মাস্কের দাবি, ব্লাইন্ডসাইটের প্রকৌশলগত উন্নয়নের কাজ শেষ হয়েছে।
এখন শুধু নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষা।ইলন মাস্ক সম্পর্কে চমকপ্রদ ২১ তথ্য, যা হয়তো আপনার অজানাচিন্তার মাধ্যমে যোগাযোগ করবে টেলিপ্যাথিনিউরালিংকের প্রথম পণ্য হতে যাচ্ছে টেলিপ্যাথি চিপ।
সূত্র: প্রথম আলো

এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে
নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল আম্বার আইটি
সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয়
আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন