advertisement

সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি

সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি
রোববার লা লিগায় আলাভেসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে ক্যাম্প ন্যুর ‘গ্রাদা দ’আনিমাসিওন’ নামের সমর্থকদের জন্য নির্ধারিত গ্যালারি বন্ধ থাকবে।
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফুটবল মাঠে সমর্থকেরাই দলের দ্বাদশ খেলোয়াড়। গ্যালারি থেকে তাঁদের গর্জন কখনো প্রতিপক্ষকে চাপে ফেলে, কখনো নিজেদের খেলোয়াড়দের বাড়তি শক্তি জোগায়। কিন্তু সেই সমর্থকেরাই যখন সীমা ছাড়িয়ে যান, তখন বিপদে পড়ে তাঁদের প্রিয় ক্লাব। বার্সেলোনার ক্ষেত্রে এখন সেটাই হয়েছে। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের ক্ষত এখনো শুকায়নি।

এর মধ্যেই নিজেদের সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হলো কাতালান ক্লাবটিকে।গত রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে সমর্থকদের অসদাচরণের জেরে ‘গোল ১৯৫৭’ নামের সংগঠিত সমর্থকগোষ্ঠীগুলোকে সাময়িক নিষিদ্ধ করেছে বার্সেলোনা। আগামী রোববার লা লিগায় আলাভেসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে ক্যাম্প ন্যুর ‘গ্রাদা দ’আনিমাসিওন’ নামের সমর্থকদের জন্য নির্ধারিত গ্যালারি বন্ধ থাকবে।কেন এমন কঠোর সিদ্ধান্ত?

রোববারের এল ক্লাসিকোয় বার্সেলোনা সমর্থকদের বিরুদ্ধে ১০টি শৃঙ্খলাভঙ্গের ঘটনা নথিভুক্ত করেছে লা লিগা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্র... বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের ‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’ ‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’ ঋতুপর্নারা চট্টগ্রামে, অসুস্থ বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে ঋতুপর্নারা চট্টগ্রামে, অসুস্থ বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে মিরপুর টেস্টে জিতবে কে মিরপুর টেস্টে জিতবে কে
advertisement

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন ৩ প্রার্থী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। তারা প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অগ্রিম নিয়েও যে কারণে প্রকাশ রাজের সিনেমা থেকে সরে গেছেন প্রযোজকরা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে বরাবরই সরব দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। সরকারের সমালোচনা হোক কিংবা সমাজের বিভিন্ন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’

নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’
নিশো, তমা ও চঞ্চল। কোলাজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভিকি জাহেদের প্রথম সিনেমা ‘খলনায়ক’–এ দেখা যাবে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জাকে। প্রথম আলোর পাঠকেরা এ খবর আগেই জেনে গেছেন। এবার সিনেমাটির খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠানটির নতুন সিনেমাটি হবে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার।

তিন তারকারা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুজন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতউল্লাহ, সোহেল মণ্ডল, সুজন আনোয়ার, তুষার খান ও সেঁজুতি। বিশেষ একটি চরিত্রে থাকছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।তমা মির্জা ও আফরান নিশোনিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে পরিচালক ভিকি জাহেদ বলেন, এটি মানবচরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ণ।

সিনেমাটিতে কাস্টিং থেকে শুরু করে নির্মাণশৈলী—প্রতিটি ক্ষেত্রেই দর্শক বৈচিত্র্য ও ভিন্নতা দেখতে পাবেন।প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেন, ‘বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন