স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণের একটি এলাকায় দ্রুত গতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৩৯৭ জন যাত্রী নিয়ে আসা দ্রুত গতির একটি ট্রেন উর্দা এলাকার কাছে দাঁড়িয়ে থাকা আরেকটি উচ্চ গতির ট্রেনকে ধাক্কা দেয়।
দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে একটি শিশুসহ ১৪৭ জন যাত্রী ছিলেন।দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। সেখানে উদ্ধার কাজ চলছেদুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি উল্টে গেছে। দুর্ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া।
সূত্র: প্রথম আলো

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে
নেতানিয়াহুকে হটানোর পথ তৈরিতে আমরা প্রস্তুত, তাদেরকে ঘরে পাঠান: জয়েন্ট লিস্ট–প্রধান
পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার ব্যবধানে দুই ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
যে গল্পের নায়িকা আমার মা
স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন