নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে।
তাঁকে আজ বুধবারের মধ্যেই রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত হতে বলা হয়েছে।গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের হত্যাকাণ্ড, সেই মামলায় নাটোর-৪ আসনে বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে গ্রেপ্তার এবং এমপির ছেলের ঘনিষ্ঠ যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইনের শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনার মধ্যে ওসিকে বদলি করা হলো।একই সঙ্গে শাকিল হত্যা মামলার তদন্তভার থানা–পুলিশের কাছ থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদের সই করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মঞ্চনাটক
স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব
শাইখুল হিন্দের শেষ বার্তা
অতিরিক্ত মানসিক চাপে কি মাথার চুল এক রাতে পেকে যেতে পারে
ফ্রান্সে আন্দোলনে মুসলিমদের কেন ‘ভিলেন’ বানানো হচ্ছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন