অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ব্রাইডাল সাজে এবার ফুটে উঠেছে দক্ষিণ ভারতীয় কনেদের ঐতিহ্যবাহী সাজের ছোঁয়া। জমকালো সিল্কের পোশাক, ভারী সোনালি গয়না আর বেণিজুড়ে সাদা বেলি ফুলের মালায় সাবেকি আভিজাত্যে ধরা দিয়েছেন তিনি।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ব্রাইডাল ফটোশুটের ছবি ভাগ করে নিয়েছেন মেহজাবীন। ক্যাপশনে এই সাজের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘তোমার কল্যাণী’।
অভিনেত্রীর ভাষায়, এই মেকওভার তাঁকে অন্য এক জগতে নিয়ে যায়। যতবারই সাজটি দেখেন, এর প্রতি ভালোবাসা ততই বাড়ে।মেকওভারটির দায়িত্বে ছিল গ্ল্যাম মেকওভার, আর স্টাইলিং ও পরিকল্পনায় ছিলেন নাজিফা তাবাসসুম।মেহজাবীনের এই সাজের অন্যতম আকর্ষণ শাড়ি। চেনা লাল বেনারসির বদলে অভিনেত্রী বেছে নিয়েছেন দ্বৈত শেডের ঐতিহ্যবাহী সিল্ক শাড়ি। শাড়ির মূল জমিনটি শিমারিং রোজ-গোল্ড বা হালকা তামাটে রঙের, যা আলোর প্রতিফলনে এক অপার্থিব দ্যুতি ছড়াচ্ছে।
অন্যদিকে শাড়ির আঁচল ও পাড়ে ব্যবহার করা হয়েছে গাঢ় ভাইব্রেন্ট কমলার আভা, যাতে নিখুঁত সোনালি জরির কাজ ফুটে উঠেছে।
সূত্র: প্রথম আলো

পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মঞ্চনাটক
স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব
শাইখুল হিন্দের শেষ বার্তা
অতিরিক্ত মানসিক চাপে কি মাথার চুল এক রাতে পেকে যেতে পারে
ফ্রান্সে আন্দোলনে মুসলিমদের কেন ‘ভিলেন’ বানানো হচ্ছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন