advertisement

প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও খেলা শুরু

ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আলোক স্বল্পতায় খেলা বন্ধু ছিল প্রায় এক ঘণ্টা। তবে, আলোর এই স্বল্পতা কেটে যেতেই আবারও শুরু হয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনের খেলা। এ সময় বাংলাদেশের রান ৭০.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

২৮ অক্টোবরের ঘটনা নিয়ে বিএনপিকে গোলাম পরওয়ার বললেন, ‘তলেতলে খাতির ছিল’ ২৮ অক্টোবরের ঘটনা নিয়ে বিএনপিকে গোলাম পরওয়ার বললেন, ‘তলেতলে খাতির ছিল’ হৃদয়ের চোটের কী অবস্থা, কাল কি ব্যাটিংয়ে নামতে পারবেন? হৃদয়ের চোটের কী অবস্থা, কাল কি ব্যাটিংয়ে নামতে পারবেন? দ্রুত এডেন বিমানবন্দর খালি করতে বললো হুথি দ্রুত এডেন বিমানবন্দর খালি করতে বললো হুথি ঢাকা মেডিকেলে সাত দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত ঢাকা মেডিকেলে সাত দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত উল্লাপাড়ায় বিশুদ্ধ পানি সরবরাহের আগেই ১৫০ মিটার চুরি, আতঙ্কে পৌরবাসী উল্লাপাড়ায় বিশুদ্ধ পানি সরবরাহের আগেই ১৫০ মিটার চুরি, আতঙ্কে পৌরবাসী
advertisement

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় বাজার কমিটির নির্বাচন ঘিরে ক্ষোভ থেকে দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীর সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আলোর নাটকে শেষ প্রথম দিন, সাদমানের এক রাতের অপেক্ষা

আলোর নাটকে শেষ প্রথম দিন, সাদমানের এক রাতের অপেক্ষা
৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষে মাঠ ছেড়েছেন সাদমান ইসলাম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৩/৩ (সাদমান ৯৯*, লিটন ১০*)।বেলা ৩টা ১৫ মিনিট। হুট করেই আঁধার নেমে এলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে! সেটা যতটা না মাঠের আবহে, তার চেয়ে বেশি সম্ভবত আম্পায়ারদের লাইট মিটারে। পর্যাপ্ত আলোর অভাবে বন্ধ হয়ে গেল খেলা।

অথচ দিনের তখনও ২০ ওভার বাকি, তার চেয়েও বড় কথা—টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি থেকে নিঃশ্বাসের দূরত্বে দাঁড়িয়ে সাদমান ইসলাম, অপরাজিত ৯৬ রানে।একটা পর্যায়ে মনে হচ্ছিল দিনের খেলা আর শুরুই হবে না। কিন্তু কিছুক্ষণ পরই শেরেবাংলা স্টেডিয়ামে ছড়িয়ে পড়ল বিকেলের রোদ। আলোকস্বল্পতায় ৫৩ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হলো খেলা।

সবার মধ্যে স্বস্তি—সাদমান তাহলে আজই সেঞ্চুরিটা করে ফেলার সুযোগ পেলেন!কিন্তু ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা, তার চেয়েও যেন অনিশ্চিত হয়ে উঠল মিরপুরের আকাশের আলো!

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি

বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদল। বঙ্গভবন, ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করতে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের বেকারত্ব সমস্যা নিরসনে উচ্চশিক্ষাসহ সর্বস্তরে কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষায় গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।

বঙ্গভবনে আজ বুধবার ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শাফায়েত মোহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ আহমদ সোবহানী, বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার এবং বোর্ড সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে তাঁর দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে অর্জিত অগ্রগতি ও আন্তর্জাতিক মান বজায় রাখতে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন