advertisement

কক্সবাজারে নলকূপ খননের সময় ‘গ্যাসের’ আগুন, ১৪ ঘণ্টা ধরেই জ্বলছে

কক্সবাজারে নলকূপ খননের সময় ‘গ্যাসের’ আগুন, ১৪ ঘণ্টা ধরেই জ্বলছে
কক্সবাজারের উখিয়ায় নলকূপ খননের সময় ‘গ্যাসের’ আগুন বেরিয়ে আসে। সেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আজ রাত আটটায় তোলা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা ‘গ্যাসের’ আগুন ১৪ ঘণ্টায়ও নেভানো সম্ভব হয়নি। বিকেল পাঁচটার পর আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দেখতে মেরিন ড্রাইভ ও ছোট ব্রিজ এলাকায় লোকজনের ভিড় করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় এই আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল থেকে চেষ্টা চালায় ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে রাত সাড়ে ৯টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় বেলা তিনটার দিকে ঘটনাস্থল থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। ঝুঁকি এড়াতে সেখানে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

আগুনের কারণে বিদ্যুৎ লাইনের তারে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, আগুন নিয়ন্ত্রণে না আসায় আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাজধানীতে বৈচিত্র্যময় আসবাব মেলা রাজধানীতে বৈচিত্র্যময় আসবাব মেলা অসুখ হলে চিকিৎসা না নেওয়া কি পাপ অসুখ হলে চিকিৎসা না নেওয়া কি পাপ সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে আনা, কার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে আনা, কার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী ৫ শতাধিক সাইট ঝুঁকিতে, আছে 
সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান ৫ শতাধিক সাইট ঝুঁকিতে, আছে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান
advertisement

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইসরায়েলের নির্বাচনে রেকর্ড ভোট, চূড়ান্ত ফল ৪ নভেম্বর

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশে পৌঁছেছে, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। তবে বুথফেরত জরিপে দুই প্রধান জোট সমান আসন পেতে পারে। চূড়ান্ত ফল ৪ নভেম্বর....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রধানমন্ত্রীর উদ্বোধনের ৬ মাস পর শুরু হলো খাল পুনঃখনন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের প্রায় ছয় মাস পর সিলেটের বাসিয়া খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় খননকাজ শুরু হয়। প্রথম পর্যায়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন