advertisement

পাকিস্তানের হারে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ ইংল্যান্ড, ফাইনালে পাকিস্তান–শ্রীলঙ্কা

পাকিস্তানের হারে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ ইংল্যান্ড, ফাইনালে পাকিস্তান–শ্রীলঙ্কা
ফাইনালে আগামী রোববার আবারও মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আগের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতেছিল পাকিস্তান। শেষ উইকেট জুটিতে দলটি ৮৯ রান তুলে ইংল্যান্ডকে হারিয়েছিল। সেই পাকিস্তান আজ লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মুখ থুবড়ে পড়েছে। শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কার ক্যারিয়ারসেরা বোলিংয়ে পাকিস্তান গুটিয়ে যায় ১১০ রানে।

এরপর কামিন্দু মেন্ডিসের ফিফটি সেই রান শ্রীলঙ্কা তাড়া করেছে ৮ উইকেট আর ১৯৯ বল হাতে রেখে।পাকিস্তানের হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ত্রিদেশীয় সিরিজের অন্য দল ইংল্যান্ড। ফাইনালে আগামী রোববার আবারও মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।আজ টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ম্যাচের শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। দলীয় ২৩ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার ফখর জামান ও মাজ সাদাকাত।

বাবর আজম আজও ইনিংস বড় করতে পারেননি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার কেইন কীভাবে ব্যালন ডি’অর জিতলেন, ইয়ামাল-এমবাপ্পে কেন পারলেন না কেইন কীভাবে ব্যালন ডি’অর জিতলেন, ইয়ামাল-এমবাপ্পে কেন পারলেন না অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, পরানের ১২ ছক্কা, ঢাকার জয় অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, পরানের ১২ ছক্কা, ঢাকার জয় সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারা সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারা
advertisement

ঘরে বসে কোরআনের অর্থ শিখবেন যেভাবে

ঘরে বসে কোরআনের অর্থ শিখবেন যেভাবে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

না বুঝে কোরআন পড়লে সওয়াব নিশ্চয় হবে, কিন্তু কোরআনের অর্থ না জানলে পাঠের উদ্দেশ্যই ব্যহত হয়ে যায়। তখন তা না বুঝে কোনো যন্ত্র পরিচালনার নির্দেশিকা পড়ার মতোই হয়ে যায়।তবে কর্মব্যস্ত জীবনে সবার পক্ষে মাদ্রাসায় গিয়ে বা দীর্ঘ সময় দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে কোরআনের অর্থ ও তাফসির শেখা সম্ভব হয়ে ওঠে না।

তাই অনেকের মনেই প্রশ্ন জাগে—একা একা কি কোরআনের অর্থ শেখা সম্ভব?এর উত্তর হলো—হ্যাঁ, সঠিক পদ্ধতি ও একাগ্রতা থাকলে ঘরে বসেই কোরআনের মর্মার্থ আয়ত্ত করা সম্ভব। তবে এ ক্ষেত্রে কিছু সতর্কতা ও সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করা অপরিহার্য।১. বিশুদ্ধ নিয়ত, আল্লাহর কাছে প্রার্থনা যেকোনো ইবাদতের মতো কোরআন শেখার প্রথম শর্ত হলো বিশুদ্ধ নিয়ত।

শুধু জ্ঞান জাহির বা বিতর্কে জেতার জন্য নয়, বরং নিজের জীবন বদলানোর নিয়তে কোরআন অধ্যয়ন শুরু করতে হবে।কোরআন নিজেই তার পাঠকের জন্য সহজ হওয়ার ঘোষণা দিয়েছে, ‘আর আমি তো কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি; অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি?’ (সুরা কমার, আয়াত: ১৭)অধ্যয়ন শুরুর আগে মহান আল্লাহর কাছে কোরআনের জ্ঞান উন্মুক্ত করে দেওয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করা উচিত।শাহ ওয়ালিউল্লাহ দেহলভি (রহ.)কোরআনের অর্থ সঠিকভাবে অনুধাবনের জন্য ‘শানে নুজুল’ বা আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট জানা জরুরি; অন্যথায় অনেক আয়াতের খণ্ডিত অর্থ বুঝে বিভ্রান্ত হওয়ার প্রবল আশঙ্কা থাকে।শিশুর কোরআন শিক্ষা শুরু করার উপয...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নালিতাবাড়ীর সব তথ্য মিলবে এক ঠিকানায়, চালু হলো ওয়েবসাইট-অ্যাপ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দর্শনীয় স্থানসহ বিভিন্ন তথ্য সহজে মানুষের কাছে পৌঁছে দিতে চালু হলো...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট
ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সমর্থকদের উচ্ছ্বাস। মঙ্গলবার তেল আবিবে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট। দেশটির প্রধান তিনটি টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপে (এক্সিট পোল) দেখা গেছে, নেতানিয়াহুর জোট স্পষ্ট পরাজয়ের মুখে পড়েছে এবং তারা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের চেয়ে পিছিয়ে রয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই এসব জরিপের ফলাফল প্রকাশ করা হয়।বুথফেরত জরিপ অনুযায়ী, যদিও দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেয়ে একক বৃহত্তম দল হতে চলেছে, কিন্তু তাদের জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন থেকে দূরে রয়েছে।

ফলে নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখা কঠিন হতে চলেছে।ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ এবং বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ১২’ ও ‘চ্যানেল ১৩’-এর বুথফেরত জরিপ অনুযায়ী, দেশটির ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও কট্টর ধর্মীয় দলগুলোর জোট পেতে পারে ৫০টি আসন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন