পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রতি ৫০ কেজির বস্তায় ২৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। তবে আপাতত এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। আগের দামেই প্রতি কেজি চাল বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, পাইকারিতে দাম আরও বাড়লে খুচরা বাজারেও এর প্রভাব পড়তে পারে।অন্যদিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় কমছে দাম।
গত সপ্তাহের তুলনায় টমেটো বাদে প্রায় সব ধরনের শীতকালীন সবজির দাম কেজি কিংবা প্রতিটিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।
তবে ফার্মের ডিম ও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-৬, মিরপুর-১১ ও কারওয়ান বাজারের চালের আড়ত ও খুচরা দোকানে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।বাজারে তুলনামূলক মোটা গুটিস্বর্ণা চাল প্রতি কেজি ৪৭ থেকে ৪৮ টাকা, মাঝারি আকারের বিআর-২৮ চাল ৫৫ থেকে ৫৬ টাকা এবং চিকন মিনিকেট চাল ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
সূত্র: প্রথম আলো

মিরপুরে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলায়’ বিন্নি চালের পিঠা থেকে পাজন
‘ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, অভিযোগ ছেলের বিরুদ্ধে
আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হ...
চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য
দ্য ভিজিট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন